মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি?

মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি? সঠিক উত্তর জাহান্নাম হইতে বিদায়

বিস্তৃত পটভূমির ভিত্তিতে রচিত বিশালাকার উপন্যাসকে মহাকাব্যিক (Epic) উপন্যাস বলে। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘এতে আধুনিক যুগের সমস্ত জটিল সমস্যা, সমস্ত নতুন অনিশ্চয়তামূলক পরীক্ষা, বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ, মানব কল্যাণের পরস্পর বিরোধী আদর্শ অতি সূক্ষ্ম ও নিপুণভাবে আলোচিত হয়।' উপর্যুক্ত দৃষ্টিকোণ থেকে বলা যায় যে, শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘জাহান্নাম হইতে বিদায়' (১৯৭১) মহাকাব্যিক উপন্যাস নয়। কারণ, এতে মুক্তিযুদ্ধকালীন সময়ের সংক্ষিপ্ত সময়ের চালচিত্র ফুটে উঠেছে মাত্র; গোটা জাতি বা সমাজ ব্যবস্থাকে ধারণ করেনি। শহীদুল্লাহ কায়সার রচিত মহাকাব্যিক উপন্যাস ‘সংশপ্তক’ (১৯৬৫)। এ উপন্যাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত কাল থেকে আন্দোলনের পূর্বকাল পর্যন্ত বাংলাদেশের বায়ান্নর ভাষা সামাজিক - রাজনৈতিক - অর্থনৈতিক পরিবর্তন ও রূপান্তরকে তুলে ধরা হয়েছে। হাসান আজিজুল হক রচিত তাঁর পৈতৃক নিবাস বর্ধমানের একটি অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠা ওই এলাকার মানুষের সংগ্রামী জীবন এবং বিভেদকামী রাজনীতি ও সাম্প্রদায়িকতার যথাযথ রূপায়ণ মহাকাব্যিক ‘আগুনপাখি (২০০৬) উপন্যাস। সেলিনা হোসেন কর্তৃক ৩ খণ্ডে বিভক্ত মহাকাব্যিক ‘গায়ত্রী সন্ধ্যা উপন্যাসটি রচিত হয়েছে ১৯৪৭ - ৭৫ সাল পর্যন্ত দীর্ঘ ২৮ বছরের আর্থ - সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পটভূমিতে।
Bissoy MCQ

Related Questions

কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়?
মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস নয় কোনটি?
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নয়?
কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস নয়?
কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়?
কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়?