‘এ যে আমাদের চেনা লোক' বাক্যে ‘চেনা’ কোন পদ?
ক
বিশেষ্য
খ
অব্যয়
গ
ক্রিয়া
ঘ
বিশেষণ
সঠিক উত্তর: বিশেষণ
'চেনা' হলো বিশেষণ পদ। উল্লেখ্য, যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। এই বাক্যটিতে ‘চেনা' শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করছে, তাই এটি বিশেষণ পদ।