ভারতের কোন প্রধানমন্ত্রীর নাম বোফোর্স অস্ত্র কেলেঙ্কারি সাথে জড়িয়ে আছে?

ভারতের কোন প্রধানমন্ত্রীর নাম বোফোর্স অস্ত্র কেলেঙ্কারি সাথে জড়িয়ে আছে? সঠিক উত্তর রাজীব গান্ধী

১৯৮৭ সালে ভারত সরকার এক কেলেঙ্কারি বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে। সুইডেনের একটি বিশাল অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে বোফোর্স কোম্পানি। ভারতে ১৩০ কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র সরবরাহের ব্যবসা পাওয়ার আশায় এই কোম্পানি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ রাজনীতিবিদ ও কর্মকর্তাদের ৪০ মিলিয়ন ডলার ঘুষ প্রদান করে। কিন্তু ঘটনা যখন সবিস্তারে পত্রিকা মারফত প্রকাশিত হয় তখন ভারত সরকার ও বোফোর্স কোম্পানি উভয়েই এটা অস্বীকার করেন। এছাড়া পশ্চিম জার্মানি থেকে ৪৩০ কোটি রুপি মূল্যের সাবমেরিন ক্রয়ের এক চুক্তিতে জনৈক ভারতীয় এজেন্ট ৪৩০ কোটি রুপি দালালি হিসেবে কমিশন লাভ করে। এ ঘটনা সংবাদপত্রে আসার আগেই তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এ কারণে পরবর্তীতে রাজীব গান্ধী দেশে - বিদেশে তথ্যা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে সমালোচিত হন। বোফোর্স কেলেঙ্কারি শুধু রাজীব গান্ধীর পতনই ঘটায়নি ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেসের একাধিকপত্যের অবসান বিজেপির উত্থানেরও একটি বড় কারণ ছিল।
Bissoy MCQ

Related Questions

ভারতের কোন প্রধানমন্ত্রীর নাম বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত আছে?
’বোফোর্স’ কোন দেশের অস্ত্র উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান?
ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
রেডিও আবিষ্কারের সাথে কার নাম জড়িয়ে আছে?