ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল?
ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল? সঠিক উত্তর ইউক্রেন
কৃষ্ণসাগরের উত্তর উপকূল ঘেঁষে অবস্থিত একটি প্রাচীন মুসলিম জনপদ ক্রিমিয়া। এক সময় যা ছিল অটোমান সাম্রাজ্যের অংশ। ক্রিমিয়া বিশ্বপরিমণ্ডলে পরিচিত ও আলোচিত ছোট্ট একটি প্রজাতন্ত্র। সোভিয়েত আমলে এটি রাশিয়ারই অংশ ছিল। বিশ শতকের ৫০ এর দশকে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ এটি ইউক্রেনকে উপহার হিসেবে দিয়েছিলেন। ২০১৪ সালে এটি ইউক্রেনের থেকে দখল করে নিয়েছে রাশিয়া। এর রাজধানী সিমফারোপোল। ক্রিমিয়াকে একটি উপদ্বীপও বলা যেতে পারে। দক্ষিণে প্রায় আট কিলোমিটার জুড়ে ইউক্রেনের সীমানা - রেখা। পশ্চিমে রাশিয়ার কুবান অঞ্চল ও ক্রিমিয়ার মাঝে ১৫ কিলোমিটার দীর্ঘ প্রণালির অবস্থান।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025