‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসটি কার লেখা?

‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম কয়েকটি উপন্যাস রচনার মাধ্যমে দেখিয়েছেন শক্তিশালী লেখনীর প্রমাণ। তাছাড়া নজরুলের প্রকৃত স্বরূপ প্রেম - সাম্য ও বিপ্লব আদর্শকে এসব উপন্যাসে খুঁজে পাওয়া যায়। 'বাঁধনহারা' উপন্যাসটি বাংলা সাহিত্যে প্রথম পত্রোপন্যাস, যেখানে সমাজের জটিলতা ও অতৃপ্ত প্রেম কাহিনী পত্রে পত্রে বর্ণিত। ‘মৃত্যুক্ষুধা' উপন্যাসটিকে বলা যায় প্রথম সাম্যবাদী উপন্যাস, অন্যদিকে 'কুহেলিকা' উপন্যাসটি দেশমাতৃকার প্রেম ও বিপ্লবী চেতনার দৃষ্টান্ত। তাঁর রচিত মৃত্যুক্ষুধা একটি শ্রেষ্ঠ উপন্যাস। পশ্চিমবঙ্গে কৃষ্ণনগরের চাঁদ সড়কের নিম্নশ্রেণির দরিদ্র হিন্দু, মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের দারিদ্র্য ও দুঃখভরা জীবন নিয়ে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে। তাদের একদিকে মৃত্যু আর একদিকে ক্ষুধা। সেখান থেকেই উপন্যাসের নামকরণ ‘মৃত্যুক্ষুধা'।
Bissoy MCQ

Related Questions

‘মৃত্যুক্ষুধা' উপন্যাসটি কার লেখা?
”মৃত্যুক্ষুধা” উপন্যাসটি কে রচনা করেন?
'মৃত্যুক্ষুধা' কার লেখা? 
‘সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসটি কার লেখা?
‘হাসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা?
' ঘরে বাইরে' উপন্যাসটি কার লেখা?
'খরলা' উপন্যাসটি কার লেখা?
'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসটি কার লেখা?
'আনন্দমঠ' উপন্যাসটি কার লেখা?
”দিবারাত্রির কাব্য” উপন্যাসটি কার লেখা?