কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশিত হয়?
ক
লাঙল
খ
নবযুগ
গ
ধূমকেতু
ঘ
বিজলী
সঠিক উত্তর: বিজলী
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'সাপ্তাহিক বিজলী'র ২২ পৌষ (১৩২৮) সংখ্যায়। উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম ‘দৈনিক নবযুগ' (১৯২০) এর দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন। আর নজরুলের সম্পাদনায় 'ধূমকেতু' (১৯২২) অর্ধসাপ্তাহিক পত্রিকা বের হত। 'লাঙল' (১৯২৫) পত্রিকাটির প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম এবং সম্পাদক ছিলেন মণিভূষণ মুখোপাধ্যায়।