কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?

রুয়ান্ডা
সিয়েরালিওন
সুদান
লাইবেরিয়া

সঠিক উত্তর: সিয়েরালিওন

ভৌগলিক বা সাংস্কৃতিক উভয় ক্ষেত্রে বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন সিয়েরালিওন। কিন্তু এ দুই দেশের সম্পর্ক এতোটাই গভীর ও আন্তরিক যে, এ দেশের ভাষাকে নিজেদের করে নিয়েছে আফ্রিকার এই দেশটি। ১৯৯১ - ২০০২ সাল পর্যন্ত দেশটি বিধ্বস্ত হয়েছে গৃহযুদ্ধের অভিশাপে। সেই সময়টাতে সিয়েরালিওনে শান্তি ফেরাতে বিপুল পরিমাণ শান্তি বাহিনী নিয়োগ করে। জাতিসংঘ। তাদের বড় একটি অংশজুড়ে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেনারা সিয়েরালিওনের বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করেছেন। দেশটিতে শান্তি ফেরাতে রেখেছেন ব্যাপক ভূমিকা। বিদ্রোহীদের দখলকৃত অঞ্চলগুলোকে যুক্ত করতে বাংলাদেশের সেনা সদস্যদের কার্যক্রম ছিল অনবদ্য। বাংলাদেশ সেনাবাহিনী যা করেছে, জন্য সিয়েরালিওনের সরকার কৃতজ্ঞ। প্রেসিডেন্ট আহমদ তেজান কাব্বাহ কৃতজ্ঞতা জানাতে একটুও দেরি করলেন না। তিনি বাংলাদেশ সেনা সদস্যদের ভূমিকাকে চিরস্মরণীয় রাখতে বাংলা ভাষাকে দেশটির সরকারি ভাষার মর্যাদা দেন।
Bissoy MCQ

Related Questions

কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়েছে?
কোন রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
যে রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে ?
কোন রাষ্ট্রটি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে ?

Next steps