‘মুক্তিযুদ্ধ’ কোন ধরনের কর্মধারয় সমাস?
ক
মধ্যপদলোপী
খ
উপমেয়-উপমান
গ
উপমান
ঘ
কোনটিই নয়
সঠিক উত্তর: কোনটিই নয়
‘মুক্তিযুদ্ধ' (মুক্তির জন্য যুদ্ধ) হলো চতুর্থী তৎপুরুষ সমাস। উল্লেখ্য, পূর্বপদের চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমনঃ মুক্তির নিমিত্তে বা জন্য যুদ্ধ • মুক্তিযুদ্ধ। অর্থাৎ ‘মুক্তিযুদ্ধ'কে ব্যাসবাক্য করতে গেলে = জন্য বা নিমিত্তে আসবেই। এজন্য মুক্তিযুদ্ধ হবে চতুর্থী তৎপুরুষ সমাস। এরকম আরো কিছু চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ হলোঃ বিয়ের জন্য পাগল = বিয়ে পাগল; বসতের নিমিত্তে বাড়ি বসতবাড়ি; আরামের জন্য কেদারা = আরামকেদারা।