মণিপুরীরা কোথায় বাস করে?
ক
সিলেটে
খ
চট্টগ্রামে
গ
দিনাজপুরে
ঘ
কুমিল্লায়
সঠিক উত্তর: সিলেটে
বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে মণিপুরী জনগোষ্ঠীর মানুষ বাস করে। এরা সাতটি গোত্রে বিভক্ত। এগুলোকে ‘য়েক’ বা ‘শালাই’ বলা হয়। মণিপুরী সমাজ পিতৃপ্রধান। এদের প্রধান পেশা কৃষিকাজ।