ঊনসত্তরের গণঅভ্যূত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
ক
চিলেকোঠার সেপাই
খ
মাটির জাহাজ
গ
কাঁটাতারে প্রজাপতি
ঘ
ভূমিপুত্র
সঠিক উত্তর: চিলেকোঠার সেপাই
ঊনসত্তরের (১৯৬৯) গণঅভ্যূত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস 'চিলেকোঠার সেপাই'। এই উপন্যাসে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপটি ওঠে এসেছে।