‘D8 Organization for Economic Cooperation’ বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

‘D8 Organization for Economic Cooperation’ বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? Correct Answer ঢাকা

১০ম D - 8 এর সম্মেলন অনুষ্ঠিত হয় ৫ থেকে ৮ এপ্রিল ২০২১ সালে ঢাকায়। ৫ এপ্রিল ২০২১ D - 8 কমিশনারদের দুইদিনব্যাপী ৪৩তম সভার মধ্য দিয়ে ঢাকায় শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। ধারাবাহিকতায় ৭ এপ্রিল ২০২১ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় D - 8 মন্ত্রীদের ১৯তম কাউন্সিল অব মিনিস্টারস। D - 8 এর প্রতিপাদ্য বিষয় ছিলো 'পরিবর্তনময় বিশ্বে অংশীদারিত্বঃ যুবশক্তি ও প্রযুক্তি ও প্রযুক্তির প্রস্তুতি'। Covid - 19 এর কারণে D - 8 এর সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল সম্মেলনের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই বছরের জন্য D - 8 চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, Developing - 8 নামের পরিচিত অর্থনৈতিক সহযোগিতার জন্য ৮টি উন্নয়নশীল মুসলিম প্রধান দেশের সমন্বয়ে গঠিত হয়। এই দেশগুলো হলোঃ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। একাদশ D - 8 সম্মেলন অনুষ্ঠিত হবে মিসরে।
Bissoy MCQ

Related Questions

২০২১ সালে ২৬তম কমনওয়েলথ ‘শীর্ষ সম্মেলন’ কোথায় অনুষ্ঠিত হবে?
APEC'র ২৭ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
৪৯তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?