'রাজার দুয়ারে হাতি বাঁধা' দুয়ারে শব্দটি কোন কারক?
'রাজার দুয়ারে হাতি বাঁধা' দুয়ারে শব্দটি কোন কারক? সঠিক উত্তর অধিকরণ
ঐকদেশিক: বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন - পুকুরে মাছ আছে। (পুকুরের যে কোনো একস্থানে)বনে বাঘ আছে। (বনের যে কোনো এক অংশে)আকাশে চাঁদ উঠেছে। (আকাশের কোনো এক অংশে) সামীপ্য অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়। যেমন - ঘাটে নৌকা বাঁধা আছে। (ঘাটের কাছে)'দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে। (দুয়ারের কাছে)রাজার দুয়ারে হাতি বাঁধা।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025