তৎসম শব্দের ব্যবহার কোথায় বেশি?

তৎসম শব্দের ব্যবহার কোথায় বেশি? সঠিক উত্তর সাধু রীতিতে

সংস্কৃতের শব্দভান্ডার থেকে সব সময়েই প্রয়োজনীয় শব্দাবলি বাংলা ভাষায় গ্রহণ করা হয়। এ ধরনের সংস্কৃত শব্দ যদি অপরিবর্তিত রূপে হুবহু বাংলায় ব্যবহৃত হয় তাহলে সেই শব্দকে তৎসম শব্দ বলা হয়। 'তৎসম' অর্থ তার (তৎ) সমান (সম)। 'তার' অর্থ অর্থাৎ সংস্কৃতের সমান শব্দই তৎসম। তৎসম শব্দ খুব গুরুগম্ভীর হয়ে থাকে, কেননা সংস্কৃত ভাষাও অত্যন্ত গুরুগম্ভীর। তাই গুরুগম্ভীর বাংলা লিখতে গেলে তৎসম শব্দ ব্যবহার করা প্রয়োজন। তৎসম শব্দের উদাহরণঃ চন্দ্র, সূর্য, আকাশ, স্থল, হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি। মনে রাখা দরকার, তৎসম শব্দ বানানের দিক দিয়েই শুধু সংস্কৃতের সমান, উচ্চারণের ক্ষেত্রে নয়।
Bissoy MCQ

Related Questions

' তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
তৎসম শব্দের ব্যবহার কোন ভাষারীতিতে বেশি হয়?
তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
‘তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয়?
তৎসম শব্দের ব্যবহার কোন শব্দে বেশী হয়?