মুজিবনগর সরকার কোন তারিখে শপথ নেয়?
ক
১৭ এপ্রিল, ১৯৭১
খ
২৬ মার্চ , ১৯৭১
গ
১০ এপ্রিল, ১৯৭১
ঘ
৭ মার্চ , ১৯৭১
সঠিক উত্তর: ১৭ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। উল্লেখ্য , ১০ এপ্রিল , ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ীসরকার বা 'মুজিবনগর সরকার ' গঠিত হয়। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।১৯৭১ সালের, ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ঐতিহাসিক ভাষণ দেন যা ২০১৭ সালের ৩০ অক্টোবরে ইউনেস্কোরডকুমেন্টরি হেরিটেজ হিসেবে স্বীকৃতি লাভ করে।