বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে?
ক
বনানী কবরস্থানে
খ
আজিমপুর কবরস্থানে
গ
মোহাম্মদপুর কবরস্থানে
ঘ
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
সঠিক উত্তর: মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ সমাহিত করা হয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। মোহাম্মদ হামিদুর রহমান (২ ফেব্রুয়ারি ১৯৫৩ - ২৮ অক্টোবর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম। ১১ই ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।