মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?

মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তর ২ নং

মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টর ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়েছিলো। মুক্তিযুদ্ধের সময় ঢাকা ২ নং সেক্টরের আওতাভুক্ত ছিল। ঢাকা ছাড়াও এ সেক্টরের আওতাভুক্ত এলাকা ছিল নোয়াখালি জেলা, কুমিল্লা জেলার আখাউড়া - ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুরের অংশবিশেষ । এ সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ ও মেজর এ.টি. এম হায়দার এবং সদরদপ্তর ছিল মেলাঘর, ভারত। ৩ নং সেক্টরের আওতাভুক্ত এলাকা হলো সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা, কিশোরগঞ্জ মহকুমা, আখাউড়া - ভৈরব রেললাইন থেকে উত্তর - পূর্বদিক , কুমিল্লা ও ঢাকার অংশবিশেষ । ১১ নং সেক্টরভুক্ত এলাকা ছিল ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা। ৭ নং সেক্টরভুক্ত এলাকা ছিল ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা। ৭ নং সেক্টরভুক্ত এলাকা ছিল দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, বগুড়া, রাজশাহী এবং পাবনা জেলা।

Related Questions

মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল ?