'শেষ রাত্রির তারা' উপন্যাসটির রচয়িতা কে?
ক
আবু জাফর শামসুদ্দিন
খ
আলাউদ্দিন ওমর
গ
মানিক বন্দোপাধ্যায়
ঘ
ডি. এল .রায়
সঠিক উত্তর: আবু জাফর শামসুদ্দিন
আবু জাফর শামসুদ্দীন ১২ মার্চ, ১৯১১ - ২৪ আগস্ট, ১৯৮৮) ছিলেন ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল লেখক। তিনি ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। উপন্যাস, ছোট গল্প ও মননশীল প্রবন্ধ লিখে তিনি খ্যাতি অর্জন করেন। তিনি একুশে পদক লাভ করেছেন। তার রচিত পদ্মা মেঘনা যমুনা বাংলার সাহিত্যের একটি অনন্য গ্রন্থ। এছাড়াও তার রচিত বেশ কিছু গ্রন্থ ইংরেজি, হিন্দি, উর্দু, মারাঠি, জাপানি ভাষায় অনুবাদ ও প্রকাশ করা হয়েছে। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস হলো - দেয়াল, পদ্মা মেঘনা যমুনা।