দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?

অগ্ন্যাশয়
আন্ত্রিক গ্রন্থি
যকৃৎ
গ্যাস্ট্রিক গ্রন্থি

সঠিক উত্তর: যকৃৎ

যকৃৎ (ইংরেজি: Liver) মেরুদণ্ডী ও অন্যান্য কিছু প্রাণীদেহে অবস্থিত একটি আভ্যন্তরিক অঙ্গ। এটি বক্ষপিঞ্জরে মধ্যচ্ছদার নিচের অংশে অবস্থিত। একে চলতি বাংলায় কলিজা বলে সচরাচর উল্লেখ করা হয়। যকৃৎ দেহের বৃহত্তম গ্রন্থি। এর ওজন দেহের মোট ওজনের (৩ - ৫%)। এটি ২টি খণ্ডে বিভক্ত: ডান এবং বাম। প্রাণীদেহে বিপাকে ও অন্যান্য কিছু শারীরবৃত্তীয় কাজে যকৃত প্রধান ভূমিকা পালন করে। গ্লাইকোজেনের সঞ্চয়, প্লাজমা প্রোটিন সংশ্লেষণ, ঔষুধ বা অন্যান্য রাসায়নিক নির্বিষকরণে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। যকৃতে পিত্তরস উৎপন্ন হয়; পিত্তরস একধরনের ক্ষারীয় যৌগ যা পরিপাকে সহায়তা করে। বিশেষত স্নেহজাতীয় খাদ্যের ইমালসিফিকেশন এর জন্য পিত্তরস প্রয়োজন। এছাড়াও যকৃৎ দেহের আরও কিছু জৈব - রাসায়নিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে।
Bissoy MCQ

Related Questions

'জগতের যত বড় বড় যায় বড় বড় অভিযানমাতা ভগ্নি ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। এ চরণে কবির কোন মানসিকতা প্রকাশিত হয়েছে?
দেহের সবচেয়ে বড় গ্রন্থি?

Next steps