বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন-

বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন- সঠিক উত্তর মধুসূদন দত্ত

বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন - মাইকেল মধুসূধন দত্ত। মাইকেল মধুসূধন দত্তকে বাংলা সনেটের জনক বলা হয়। সনেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃচতুর্দশপদী কবিতা - ইংরেজিতে Sonnet, বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেট। চতুর্দশপদী হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে। চৌদ্দ - চরণ - সমন্বিত ভাবসংহত সুনির্দিষ্ট। এর দুটি অংশ থাকে। চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে অষ্টক (Octave) এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক (Sestet) বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে। চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্ত্যমিল প্রচলিত আছে। যেমন, প্রথম আট চরণ : কখখক কখখক। শেষ ছয় চরণ : ঘঙচ ঘঙচ। অথবা প্রথম আট চরণ : কখখগ কখখগ, শেষ ছয় চরণ : ঘঙঘঙ চচ। বাংলা ভাষায় প্রথম সনেট রচনার কৃতিত্ব মাইকেল মধুসূদন দত্তের।

Related Questions

বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট রচনা করেছেন কে?
বাংলা ভাষায় প্রথম সনেট রচনার কৃতিত্ব কার?
বাংলা ভাষায় সনেট রীতি প্রবর্তন করেন কে?
প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন ?
বাংলা ভাষার ভ্যাকরণ প্রথম কে লেখেন?