২৫ মে, ২০১৮ তারিখে ভারতের কোথায় 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করা হয়েছে?
ক
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তি নিকেতনে
খ
দিল্লির লোদি গার্ডেনে
গ
পশ্চিমবঙ্গের পেট্রোপোলে
ঘ
ত্রিপুরা রাজ্যের আগরতলায়
সঠিক উত্তর: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তি নিকেতনে
বাংলাদেশ ভবন ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত। বাংলাদেশ ও ভারত—দুই দেশের শিল্পকলা, ভাষা, সংস্কৃতি, ইতিহাসের মেলবন্ধন অটুট রাখা এবং শিক্ষা বিষয়ক অধ্যয়ন ও গবেষণা করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে ও অর্থায়নে এই ভবনটি প্রতিষ্ঠা করা হয়। উদ্বোধন: ২৫ মে ২০১৮ ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলাদেশ ভবন উদ্বোধন করা হয়। বাংলাদেশ ভবনের বর্ণনা: বাংলাদেশের অর্থায়নে নির্মিত ৪১০০ বর্গ মিটারের বাংলাদেশ ভবনে রয়েছে দুটি সেমিনার হল, একটি গ্রন্থাগার, একটি জাদুঘর, একটি শিক্ষা কেন্দ্র, একটি ক্যাফেটারিয়া এবং ৪৫৩ আসন বিশিষ্ট একটি অত্যাধুনিক মিলনায়তন।