গঠনগত দিক থেকে শব্দ কয়ভাগে বিভক্ত?
গঠনগত দিক থেকে শব্দ কয়ভাগে বিভক্ত? সঠিক উত্তর দুই
গঠনমূলকভাবে শব্দ ২ প্রকার। যথা: মৌলিক শব্দ : যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ। যেমন – গোলাপ, নাক ,লাল,তিন। সাধিত শব্দ : যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস, প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়। যেমন – নীলাকাশ (নীল যে আকাশ) , গরমি (গর + মিল) , চাঁদমুখ (চাঁদের মতো মুখ ), চলন্ত (চল্ + অন্ত) , প্রশাসন (প্র + শাসন) ।