জ্যাঁ পিঁয়াজের মতবাদ অনুসারে, শিশুর বয়স বাস্তব প্রায়োগিক স্তর ( Concrete operational period) কোনটি?
জ্যাঁ পিঁয়াজের মতবাদ অনুসারে, শিশুর বয়স বাস্তব প্রায়োগিক স্তর ( Concrete operational period) কোনটি? Correct Answer ৭-১১ বছর
শিশুর জ্ঞানীয় বিকাশের প্রক্রিয়া নিয়ে গবেষণায় সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী জ্যাঁ পিঁয়াজে অমর হয়ে রয়েছেন। জন্ম থেকে শিশু দের বুদ্ধির বিকাশ কিভাবে হয়, কিভাবে সে চারপাশের প্রকৃতি থেকে জ্ঞান লাভ করে, সেই জ্ঞানের সাথে বড়দের জ্ঞানের পার্থক্য কী, আনুষ্ঠানিক লেখাপড়ায় এই জ্ঞানীয় উপাদানগুলো কিভাবে প্রভাব ফেলে - তা নিয়েই গবেষণা করেছেন। তিনি ১৯৩০ সালে International Bureau of education এর ডিরেক্টর হিশেবে নিযুক্ত হন। তাঁর কালজয়ী মতবাদ Piaget’s theory of cognitive development এখনও বিশ্বজুড়ে জনপ্রিয়। জ্যাঁ পিঁয়াজের বিভিন্ন মতবাদ ও গবেষণাগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হবে এখানে। জ্যাঁ পিঁয়াজের জ্ঞান বিকাশ সম্পর্কিত মতবাদ জানার জন্য আমাদের মোটামুটি সব রসদ জোগাড় হয়ে গেছে। তবুও আরেকবার মনে করিয়ে দিচ্ছি পিঁয়াজের মতে শিশুর জ্ঞান বিকাশের চারটি স্তর হলো ১. ইন্দ্ৰীয় - পেশীয় সমন্বয় কাল (Sensorimotor Period) : জন্ম থেকে ২ বৎসর২. প্রাক প্রায়োগিক কাল (Pre - operational Period) : ২ থেকে ৭ বৎসর৩. বাস্তব প্রায়োগিক কাল (Concrete operational Period) : ৭ থেকে ১১ বৎসর ৪. রীতিবদ্ধ প্রায়োগিক কাল (Formal operational Period): ১১ থেকে ১৫/১৬ বৎসর মানুষের সব ধরনের শেখার পেছনেই রয়েছে ইন্দ্রিয় পেশীর সমন্বয়। জন্মের পর থেকেই শিশু সারাক্ষণই নতুন কিছু শিখতে থাকে, সারাক্ষণই মাথা খাটাতে থাকে। চারপাশের সবকিছু নিয়ে তার ধারণাও মাঝেমাঝেই বদলাতে থাকে। জন্ম থেকে দুই বছর পর্যন্ত সময়কে তাই শিশুর জ্ঞান বিকাশের সূচনাকাল বলা যায়। পিঁয়াজে এই সময়ের নাম দিয়েছেন ইন্দ্রিয় - পেশীয় সমন্বয়কাল বা Sensorimotor Period।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025