সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
ক
কে, রে
খ
প্রথমা, শূন্য
গ
র, এর
ঘ
এ,তে
সঠিক উত্তর: র, এর
সম্বন্ধ পদের বিভক্তি : (ক) সম্বন্ধ পদে 'র' বা 'এর' বিভক্তি (ষষ্ঠী বিভক্তি) যুক্ত হয়ে থাকে। যথা: আমি + র = আমার (ভাই), খালিদ + এর = খালিদের (বই) ইত্যাদি। (খ) সময়বাচক অর্থে সম্বন্ধ পদে কার> কের বিভক্তি যুক্ত হয়। যথা - আজি + কার = আজিকার > আজকের (কাগজ)। পূর্বে + কার = পূর্বেকার (ঘটনা)। কালি + কার = কালিকার > কালকার > কালকের। কিন্তু 'কাল' শব্দের উত্তর শুধু 'এর' বিভক্তিই যুক্ত হয়। যেমন - কাল + এর = কালের। উদাহরণ - সে কত কালের কথা।