মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে ?
ক
১৭ এপ্রিল , ১৯৭১
খ
৭ এপ্রিল, ১৯৭১
গ
১০ এপ্রিল , ১৯৭১
ঘ
২৭ এপ্রিল, ১৯৭১
সঠিক উত্তর: ১০ এপ্রিল , ১৯৭১
মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশের প্রথম সরকার ‘মুজবিনগর সরকার’ গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন। মুজিবনগর সরকারের প্রধান ছিলেন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ সরকার গঠনের কয়েক ঘন্টা পর পাক হানাদার বাহিনী বোমা নিক্ষেপ করলে এ সরকারের সদরদপ্তর কলকাতার ৮ নং থিয়েটার রোডে স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য যে, এ অস্থায়ী সরকারের মন্ত্রণালয় ছিল ১২ টি।