কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার মূল সুর হচ্ছে -

কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার মূল সুর হচ্ছে - সঠিক উত্তর স্বরাজ প্রতিষ্ঠা

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (সেপ্টেম্বর,১৯২২)। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে মানবতার অবক্ষয় এবং ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে তিনি ‘অগ্নিবীণা’ কাব্য রচনা করেন। এ কাব্যের অন্যতম কবিতা ‘বিদ্রোহী ‘কবিতাটি অসহযোগ আন্দোলন (১৯২০ - ২২) প্রেক্ষাপটে লেখা। কিন্তু অসহযোগে আন্দোলন মহাত্মা গান্ধী প্রত্যাহার করলে, যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় এবং এ অবস্থা থেকে উত্তোণের জন্য’স্বরাজ দল’ গঠিত হয়। কাজী নজরুল ইসলাম অসহযোগ আন্দোলন ও স্বরাজ দলের অনত্যম সহযোগী হিসেবে বিশেষ ভূমিকা পালন করেন এবং ভারতকে ব্রিটিশমুক্ত করার লক্ষ্যে তিনি বিদ্রোহী কবিতার মাধ্যমে তাঁর প্রতিবাদ ও প্রতিরোধের বিপ্লবী মূর্তির প্রকাশ ঘটান।

Related Questions

কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী কবিতার কত বছর উদ্‌যাপিত হয়েছে?
কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তুর্ভূক্ত?
”বিদ্রোহী” কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তগত?
বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত?
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত?