কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস?

আজীবন
আগাছা
আরক্তিম
আলুনী

সঠিক উত্তর: আরক্তিম

অব্যয়ীভাব অর্থ অব্যয়ের ভাব বর্তমান । পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। অব্যয়ীভাব সমাস পূর্বপদ প্রধান সমাস। যেমন - জানু পর্যন্ত লম্বিত (পর্যন্ত শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত, মরণ পর্যন্ত = আমরণ । সমীপ্য (নৈকট্য), বিপ্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য ,যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন - ঈষৎ নত = আনত ঈষৎ রক্তিম = আরক্তিম ।
Bissoy MCQ

Related Questions

ঈষৎ অর্থ অব্যয়ীভাব সমাস?
কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস?
'উদ্বেল' শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে?
নীচের কোনটি অব্যয়ীভাব সমাস?
কোনটি অব্যয়ীভাব সমাস?
নিচের কোন শব্দটি ঈষৎ অর্থে ব্যবহৃত?

Next steps