'দামিনী' শব্দের অর্থ কী?
ক
রাত্রি
খ
বিদ্যুৎ
গ
জলধি
ঘ
ধরিত্রী
সঠিক উত্তর: বিদ্যুৎ
দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। দামিনীর আরও কয়েকটি সমার্থক শব্দ - বিজলি, তড়িৎ, চপলা চঞ্চলা, চিকুর, দামিনী, ক্ষণপ্রভা। রাত্রির সমার্থক শব্দ - রাত, বিভাবরী, যামিনী, রজনী, নিশা, শর্বরী। ধরিত্রীর সমার্থক শব্দ - অবনী, ধরা, ধরণী, বসুন্ধরা, ভূ, মেদিনী, বসুধা, ভূবন, মহী, বিশ্ব, জগৎ, মর্ত্যলোক।