'হরতাল' শব্দটি কোন ভাষার?
'হরতাল' শব্দটি কোন ভাষার? সঠিক উত্তর গুজরাটি
‘হরতাল’ শব্দটির উৎস গুজরাটি ভাষা। গুজরাটিতে ‘হর’ কথার অর্থ প্রত্যেক। আর ‘তাল’ অর্থ তালা। সুতরাং, ‘হরতাল’ বলতে প্রতি দরজায় তালা লাগানোর কথা বোঝানো হচ্ছে। আমরা জানি, বিক্ষোভ প্রদর্শনের জন্য হরতাল ডেকে যানবাহন, হাটবাজার, দোকানপাট, অফিস - আদালত প্রভৃতিকে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা হয়। ইংরেজি ‘জেনারেল স্ট্রাইক’ কিংবা হিন্দি ‘বনধ্’ শব্দকে হরতালের প্রতিশব্দ বলে ধরে নেওয়া যেতে পারে। ১৯২০ - ৩০ সালের ভারতে রাজনীতির জগতে হরতাল নতুন মাত্রা যোগ করে। এ সময় মহাত্মা গান্ধী তার নিজ এলাকা গুজরাটে পরপর অনেকগুলো ব্রিটিশ বিরোধী বনধ্ বা হরতালের ডাক দিয়ে হরতালকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছিলেন।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025