দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এল এন জি) টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে?
ক
মংলা
খ
মহেশখালী
গ
সোনাদিয়া
ঘ
চট্রগ্রাম বন্দর
সঠিক উত্তর: মহেশখালী
কক্সবাজারের মহেশখালীতে ৫০০ এমএমসিএফডি ক্ষমতা সম্পন্ন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের লক্ষ্যে ২০১৬ সালের ১৮ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং এক্সিলারেট এনার্জির মধ্যে ইমপ্লিমেনটেশন এগ্রিমেন্ট এবং পেট্রোবাংলা ও ইউবিএলের মধ্যে টার্মিনাল ব্যবহার চুক্তি হয়। ভাসমান এলএনজি টার্মিনালে এলএনজি ধারণ ক্ষমতা হবে ১ লাখ ৩৮,০০০ ঘনমিটার। ১৫ বছর পর টার্মিনালটি কোনো বিনিময় মূল্য ছাড়া পেট্রোবাংলার কাছে হস্তান্তর করা হবে চুক্তি অনুযায়ী।