কোন ধরণের অভীক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর ব্যক্তিগত প্রভাব আসার সম্ভবনা কম?

মৌলিক অভীক্ষা
রচনামূলক অভীক্ষা
নৈর্ব্যক্তিক অভীক্ষা
ব্যবহারিক অভীক্ষা

সঠিক উত্তর: নৈর্ব্যক্তিক অভীক্ষা

নৈর্ব্যক্তিক অভীক্ষাপদ কী ? যে সব অভীক্ষাপদ বা প্রশ্নে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই ব্যক্তিগত প্রভাব আসার সম্ভাবনা থাকে না তাদেরকে নৈর্ব্যক্তিক অভীক্ষা বলা হয়। অভীক্ষার নৈর্ব্যক্তিকতা বজায় থাকে বলেই একে নৈর্ব্যক্তিক অভীক্ষা বলা হয়ে থাকে। প্রচলিত রচনামূলক প্রশ্নের অসুবিধাগুলো দূর করার উদ্দেশ্যেই মূলত নৈর্ব্যক্তিক অভীক্ষার প্রচলন শুরু হয়েছে। নৈর্ব্যক্তিক প্রশ্নে নির্ভরযোগ্যতা ও যথার্থতা উভয়ই রক্ষিত হয়। >নৈর্ব্যক্তিক অভীক্ষার প্রকারভেদ: সাধারণত: নিন্মবর্ণিত পাঁচ ধরনের নৈর্ব্যক্তিক অভীক্ষার প্রচলন রয়েছে। ১. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ২. শূণ্যস্থান পূরণ প্রশ্ন ৩. সত্য - মিথ্যা নির্ণয় ৪. মিলকরণ প্রশ্ন ৫. বহু নির্বাচনী প্রশ্ন
Bissoy MCQ

Related Questions

Next steps