বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের ....
ক
১০ এপ্রিল
খ
১৬ ডিসেম্বর
গ
১৪ ডিসেম্বর
ঘ
১৭ এপ্রিল
সঠিক উত্তর: ১০ এপ্রিল
মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় এ সরকার শপথগ্রহণ করে। মুজিবনগর সরকারের সদরদপ্তর ছিল ৮ নং থিয়েটার রোডে। এ সরকারের মন্ত্রণালয় ছিল ১২ টি। ১৬ ডিসেম্বর 'বিজয় দিবস' এবং ১৪ ডিসেম্বর 'বুদ্ধিজীবী দিবস'।