২২শে শ্রাবণ কেন স্মরণীয়?
ক
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
খ
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী
গ
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন
ঘ
কবি জীবনানন্দ দাশের জন্মদিন
সঠিক উত্তর: কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মঃ ২৫ শে বৈশাখ, ১২৬৮ মৃত্যুঃ ২২ শে শ্রাবণ, ১৩৪৮।২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কবি গুরু জন্মগ্রহণ করেন। ১৯১৩ সালে তিনি ‘গীতাঞ্জলি’ ও অন্যান্য কাব্যের কয়েকটি কবিতার অনুবাদ Song Offerings - এর জন্য নোবেল পুরস্কার পান। ১৯৩০ সালে তিনি জার্মানিতে আইনস্টাইনের সাথে সাক্ষাৎ করেন। ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ২২ শ্রাবণ ১৩৪৮ বা ৭ আগস্ট ১৯৪১ তিনি মৃত্যুবরণ করেন।