ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
ক
আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
খ
একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
গ
চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
ঘ
প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
সঠিক উত্তর: চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে৷ ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমীও বলা হয়ে থাকে৷ যেমন - সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়, হাসিতে মুক্তা ঝরে, জলে কুমির, ডাঙায় বাঘ৷