'ইউসুফ জোলেখা ' কী জাতীয় রচনা?
ক
নাটক
খ
উপন্যাস
গ
রোমান্টিক প্রণয় কাব্য
ঘ
রম্যরচনা
সঠিক উত্তর: রোমান্টিক প্রণয় কাব্য
মধ্যযুগে বাংলা সাহিত্যের মুসলমান কবিদের সবচেয়ে উল্লেখযােগ্য অবদান রােমান্টিক প্রণয়ােপাখ্যান। এ শ্রেণির কাব্যে বিষয়বস্তু হিসেবে মানবীয় প্রণয়কাহিনি স্থান পেয়েছে। বাংলা সাহিত্যের প্রথম রােমান্টিক প্রণয়ােপাখ্যান 'ইউসুফ জোলেখা' রচনা করেন শাহ মুহম্মদ সগীর।