'অরুণরাঙা' কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ?
ক
উপমিত কর্মধারয়
খ
রুপক কর্মধারয়
গ
অলুক তৎপুরুষ
ঘ
উপমান কর্মধারয় সমাস
সঠিক উত্তর: উপমান কর্মধারয় সমাস
সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকেই উপমান কর্মধারয় সমাস বলে। এতে একটি বিশেষ্য ও অপরটি বিশেষণ থাকে। যেমন - তুষারশুভ্র (বিশেষ্য + বিশেষণ) = তুষারের ন্যায় শুভ্র। কাজলকালাে (বিশেষ্য + বিশেষণ) = কাজলের ন্যায় কালাে। অরুণের ন্যায় রাঙা = অরুনরাঙা।