অপটিক্যাল ফাইবার আলোর কোন ঘটনাটি ঘটে?
ক
প্রতিসরণ
খ
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
গ
অপবর্তন
ঘ
বিচ্ছুরণ
সঠিক উত্তর: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
অপটিক্যাল ফাইবার(Optical fiber) একধরনের পাতলা, স্বচ্ছ তন্তু বিশেষ, সাধারণত কাচ অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয়, যা আলো পরিবহনে ব্যবহৃত হয়। ফাইবার অপটিকস ফলিত বিজ্ঞান ও প্রকৌশলের সেই শাখা যা এই অপটিক্যাল ফাইবার বিষয়ে আলোচনা করে। অপটিক্যাল ফাইবার দিয়ে লম্বা দুরত্বে অনেক কম সময়ে বিপুল পরিমাণ তথ্য পরিবহন করা যায়। অপটিক্যাল ফাইবারের আরো অনেক সুবিধার মধ্যে উল্লেখযোগ্য হলো - এই ব্যবস্থায় তথ্য পরিবহনে তথ্য ক্ষয় কম হয়, তড়িৎ - চুম্বকীয় প্রভাব থেকে মুক্ত ইত্যাদি।