তাপ প্রয়োগে সবচাইতে বেশি প্রসারিত হয় কোন পদার্থ ?
ক
বায়বীয় পদার্থ
খ
তরল পদার্থ
গ
কঠিন পদার্থ
ঘ
মাটি
সঠিক উত্তর: বায়বীয় পদার্থ
তাপ প্রয়োগ করলে পদার্থ প্রসারিত হয়। তবে যে পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ যতো কম সে পদার্থ ততো বেশি প্রসারিত হয়। কঠিন বা তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম। তাই তাপ প্রয়োগে বায়বীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয়।