যোগরুঢ় শব্দের উদাহরণ কোনটি?
ক
পাঞ্জাবি
খ
পঙ্কজ
গ
হাতি
ঘ
জলজ
সঠিক উত্তর: পঙ্কজ
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয় কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন - পঙ্কজ: পঙ্কে জন্মে যা ( উপপদ তৎপুরুষ সমাস) শৈবাল, শামুক, পদ্মফুল ইত্যাদি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র পদ্ম ফুল অর্থে ব্যবহৃত হয়।