'চাচা কাহিনী'র লেখক কে?
ক
সৈয়দ শামসুল হক
খ
শওকত ওসমান
গ
সৈয়দ মুজতবা আলী
ঘ
ফররুখ আহমদ
সঠিক উত্তর: সৈয়দ মুজতবা আলী
‘চাচা কাহিনি’ রম্যরচনাটি সৈয়দ মুজতবা আলী রচনা করেন। তার আরেকটি বিখ্যাত রম্যরচনার নাম ‘পঞ্চতন্ত্র’। সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে - ‘খেলারাম খেলে যা’, ‘এক মহিলার ছবি’ ইত্যাদি। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ তার বিখ্যাত কাব্যনাট্য। শওকত ওস্মানের বিখ্যাত উপন্যাস হচ্ছে - ‘বনি আদম’, ‘জাহান্নাম হইতে বিদায়’, ‘জলাংগী’, ‘ক্রীতদাসের হাসি’ ইত্যাদি। ফররুখ আহমদের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে - ‘সাত সাগরের মাঝি’, ‘সিরাজাম মুনীরা’, নৌফেল ও হাতেম’, ‘হাতেমতায়ী’। তার সনেট সংকলনের নাম ‘মুহূর্তের কবিতা’।