কোন বাচ্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই বেশির ভাগ করা হয়?

কোন বাচ্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই বেশির ভাগ করা হয়? সঠিক উত্তর ভাববাচ্যে

ভাববাচ্য : বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়। এ ধরনের বাক্যে কর্তায় - ষষ্ঠী, দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি হয়। নামপুরুষের ক্রিয়াপদ [ক্রিয়াপদ] হয়। মাঝে মাঝে মূল ক্রিয়াপদের সঙ্গে সহযোগী ক্রিয়াপদও যুক্ত হয়। কখনো কখনো কর্তা উহ্য থাকে, অর্থাৎ কর্তা অনুল্লেখিত থাকে। যেমন - আমার খাওয়া হল না। (নামপুরুষের ক্রিয়াপদ)তোমার যাওয়া হবে না। (নামপুরুষের ক্রিয়াপদ)এ পথে চলা যায় না। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত)

Related Questions

যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে কী বলে?
যে বাচ্য কর্ম থাকে না বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে বলে-
কোন বাচ্যে কর্তা এবং কর্ম কোনোটিরই প্রাধান্য থাকে না?
কোন বাচ্যে ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যক্ত হয়?