'ফুটপাতে ওরা সব এলিয়ে পড়ে রয়েছে। ছড়ানো খড় যেন।' সৈয়দ ওয়ালীউল্লাহ্-র 'নয়নচারা' গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশটি __ এর দৃষ্টান্ত ।

উৎপ্রেক্ষঋদ্ধ চিত্রকল্প
উপমাসঞ্জাত রুপক
প্রতীকায়িত ব্যজস্তূতি
অন্যাসক্ত রুপকাভাস

সঠিক উত্তর: উৎপ্রেক্ষঋদ্ধ চিত্রকল্প

উৎপ্রেক্ষা : প্রবল সাদৃশ্যের কারণে উপমেয়কে উপমান বলে সংশয় হলে উৎপ্রেক্ষা অলঙ্কার হয়। সৈয়দ ওয়ালীউল্লাহর ‘নয়নচারা’ গল্পটি পঞ্চাশের মন্বন্তরকে নিয়ে লেখা। এ গল্পে দুর্ভিক্ষজনিত কারণে মানুষ না খেতে পেয়ে মরে যেখানে সেখানে বিশেষত রাস্তার ধারে পড়েছিল। গ্রামীণ পরিবেশে রাস্তার দুপাশে যেমন খড় শুকাতে দেয়া হয়। তেমনিভাবে মানুষ মরে পড়ে থাকার এই দৃশ্যকে দেখে যে - কেউ খড় বলে ভুল করবে। মরা মানুষের ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার দৃশ্যে মানব মনে যে খড় ছড়িয়ে - ছিটিয়ে থাকার Image বা চিত্রকল্প তৈরি হয় তাই উৎপ্রেক্ষাজনিত চিত্রকল্প। এরূপ আরও একটি বিখ্যাত চিত্রকল্প হলো ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।’—সুকান্ত ভট্টাচার্য।
Bissoy MCQ

Related Questions

সৈয়দ ওয়ালীউল্লাহ্র কোন উপন্যাস টি ফরাসি ভাষায় অনূদিত হয়েছে?
সৈয়দ ওয়ালীউল্লাহ্র সর্বশেষ কর্মস্থল কোথায় ছিল?
ইউরোপ আমেরিকা আজ যা করচে আড়াই হাজার বছর আগে ওরা তাই করে গেছেন। ওঁরা কী করেছেন-
জ্ঞজীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে।” এখানে ‘ওরা’ বলতে কাকে বোঝানো হয়েছে?
“জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে।”- এখানে ‘ওরা’ বলতে কাকে বোঝানো হয়েছে?

Next steps