মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম রয়েছে?
ক
৬ জোড়া
খ
২৩ জোড়া
গ
৩৩ জোড়া
ঘ
৪৬ জোড়া
সঠিক উত্তর: ২৩ জোড়া
নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো বস্তু, যা জীবের বংশগতিতে অংশগ্রহণ করে, তাকে ক্রোমোজোম বলে। মানুষের শরীরে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। যার মধ্যে ২২ জোড়া অটোসোম এবং ১ জোড়া সেক্স ক্রোমেজোম।