গ্রিণ হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
গ্রিণ হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে? সঠিক উত্তর নিম্নভূমি নিমজ্জিত হবে
গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাবে দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত বাংলাদেশ আজ মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন। উষ্ণমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় বাংলাদেশের উষ্ণতা বেশি। আবার অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের জন্য গাছপালা ও বনভূমি অবাধে উজাড় করে ফেলায় পরিবেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব কারণে বাংলাদেশে যেসব সমস্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেগুলো হলো - ভূতাত্ত্বিক পরিবর্তন হেতু মূল ভূখণ্ড পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা, লবণাক্ততার অনুপ্রবেশ ইত্যাদি।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025