গঙ্গা ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত ?
গঙ্গা ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত ? সঠিক উত্তর ৩৩
ভারতের আসামের দুটি প্রধান স্রোতধারা দিবাং ও লোহিত ‘ব্রহ্মপুত্র’ নামে ৭২৫ কি.মি. ভেতর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মাজহিয়ালীতে বাংলাদেশে প্রবেশ করেছে ও আরো অগ্রসর হয়ে যমুনা নামে গোয়ালন্দের নিকট পদ্মা (গঙ্গা) নদীর সাথে মিশেছে। তবে ব্রহ্মপুত্রের মূল স্রোতধারাটি দেওয়ানগঞ্জের কাছে দিক পরিবর্তন করে ভৈরববাজারের নিকট মেঘনা নদীর সাথে মিশেছে। ব্রহ্মপুত্র - মেঘনা এ সম্মিলিত নদী অববাহিকার প্রায় ৩৩ শতাংশ বাংলাদেশে অবস্থিত।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025