যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কী বলা হয়?
ক
প্রত্যয়
খ
সন্ধি
গ
সমাস
ঘ
অব্যয়
সঠিক উত্তর: প্রত্যয়
যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রকিয়াকে সমাস বলে। যার ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে।