কোনটি বাগধারা বোঝায়?
ক
চৈত্র সংক্রান্তি
খ
পৌষ সংক্রান্তি
গ
শিরে সংক্রান্তি
ঘ
শিব-সংক্রান্তি
সঠিক উত্তর: শিরে সংক্রান্তি
'শিরে সংক্রান্তি' বাগধারার অর্থ - আসন্ন বিপদ, উপস্থিত মহাবিপদ, সামনেই বিপদ। চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি এবং শিব সংক্রান্তি বাগধারা নয়। চৈত্র সংক্রান্তি হলো চৈত্র মাসের শেষ দিন । এই দিনে বাঙালি হিন্দুরা শিবের পূজা করে এবং এ উপলক্ষে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান ও মেলা হয় । পৌষ সংক্রান্তি হলো পৌষ মাসের শেষ দিন।