বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন গ্রন্থ কোনটি?
ক
মহাভারত
খ
রামায়ন
গ
শ্রীকৄষ্ণকীর্তন
ঘ
চর্যাপদ
সঠিক উত্তর: চর্যাপদ
বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন গ্রন্থ চর্যাপদ ।মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ আবিষ্কার করেন। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক। এ হিসাবে চর্যাপদের বয়স = ২০১৭ - ৬৫০ = ১৩৬৭ বছর। ড . সুনীতিকুমার এর মতে, দশম থেকে দ্বাদশ। এ হিসেবে চর্যাপদের বয়স = ২০১৭ - ৯৫০ = ১০৬৭ বছর।