বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ
ক
বাগ + অম্বর
খ
বাগ + অড়ম্বর
গ
বাক্ + অম্বর
ঘ
বাক্ + আড়ম্বর
সঠিক উত্তর: বাক্ + আড়ম্বর
ক, চ, ট, ত্, প্ - এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলাে যথাক্রমে গ্, জ্, ড্ (ড়্), দ্, ব্ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন - দিক্ + অন্ত = দিগন্ত, বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর।