সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?

কবিতা পঙক্তিতে
গানের কলিতে
গল্পের বর্ণনায়
নাটকের সংলাপে

সঠিক উত্তর: নাটকের সংলাপে

বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ; এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত। সাধু ভাষা অনেকটা ধ্রুপদী বৈশিষ্ট্যের এবং চলিত ভাষা সর্বসাধারণের জীবন - ঘনিষ্ঠ। ভাষার এই দ্বিধারিক প্রপঞ্চকে বলা হয় দ্বি - ভাষারীতি। সাধু ভাষার বাক্যরীতি অনেকটা সুনির্ধারিত। এ ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি। এতে সর্বনাম, ক্রিয়াপদ প্রভৃতির রূপ মৌখিক ভাষার রূপ অপেক্ষা পূর্ণতর। চলিত ভাষা সর্বদাই নতুন নতুন ধ্বনি - পরিবর্তন করে। কিন্তু সাধু ভাষায় শব্দের রূপান্তর খুব বেশি দেখা যায় না। যেমন, চলিত ভাষায় স্বরসঙ্গতি ও অভিশ্রুতির প্রভাব বিশেষভাবে লক্ষণীয়, কিন্তু সাধু ভাষায় তেমনটা দেখা যায় না। চলিত ভাষা অপেক্ষাকৃত চটুল এবং সাধু ভাষা গম্ভীর; তবে ব্যঙ্গরচনা বা রম্যরচনায় চলিত ভাষার মতো সাধু ভাষারও সফল ব্যবহার হতে পারে। অন্যদিকে সাধু ভাষায় আছে এক রকম স্বাভাবিক আভিজাত্য ও ঋজুতা।
Bissoy MCQ

Related Questions

সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী ?
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?অথবা, সাধু ও চলিত ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে? 
বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা অনুপযোগী?
উপসর্গ সাধারনত কোথায় বসে?

Next steps