একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে কি বাক্য বলে?
ক
সরল বাক্য
খ
জটিল বাক্য
গ
মিশ্র বাক্য
ঘ
যৌগিক বাক্য
সঠিক উত্তর: সরল বাক্য
একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে সরল বাক্য বলে। সরল বাক্যঃ যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - ছেলেরা ফুটবল খেলছে।